Kaliachak এ পুলিশের সাইকেল রযালি, উদ্বোধন হল নতুন সাব ট্রাফিক গার্ড!
পুলিশের সাইকেল রযালি ও উদ্বোধনের সম্পূর্ণ ভিডিও
মালদার কালিয়াচকে পথ দুর্ঘটনা রোধ, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচির আয়োজন করল মালদা জেলা পুলিশ। এদিন শাহবাজপুর এলাকা থেকে একটি সচেতনতামূলক সাইকেল রযালি শুরু হয়ে কালিয়াচক চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে নতুন সাব ট্রাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাইকেল রযালিতে অংশ নেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, কালিয়াচকের দায়িত্বপ্রাপ্ত এসডিপিও, ডিএসপি (ট্রাফিক), কালিয়াচক-১ ব্লকের বিডিও, কালিয়াচক থানার আইসি-সহ পুলিশ, প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য কয়েকজন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে বিধায়ক রাজু কর্মকার ও পুলিশ সুপার অনুপম সিং যৌথভাবে ফিতে কেটে নতুন সাব ট্রাফিক গার্ডের উদ্বোধন করেন। পুলিশের আশা, নতুন এই সাব ট্রাফিক গার্ড চালু হওয়ার ফলে কালিয়াচক এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং পথ নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Kaliachak ট্রাফিক পুলিশ এর কড়া অভিযান! ফুটপাত দখলমুক্ত করতে জব্দ ঠেলাগাড়ি-গ্যাস সিলিন্ডার
Kaliachak এ পুলিশের সাইকেল রযালি
گینر رول وان یک فرمولاسیون
پیشرفته برای افزایش وزن و حجم عضلانی است که با دقت مهندسی شده تا حداکثر کالری، پروتئین و کربوهیدرات باکیفیت را در هر وعده فراهم کند.
فیتنس مکمل منبع بهترینهای مکمل فیتنس اروجینال، برای افرادی است که به سلامت و زیبای اندام خود، و کیفیت و اصالت مکمل ورزشی اهمیت میدهند.
گینر ماسل تک به گونهای طراحی شده تا نیاز ورزشکاران به تهیه جداگانه چندین مکمل (مانند پروتئین وی، کراتین، گلوتامین و مولتیویتامین) را برطرف سازد.
وی دایماتیز
یک مکمل پروتئینی بسیار محبوب و با کیفیت است که برای ورزشکاران، بدنسازان و افرادی که به دنبال افزایش مصرف پروتئین روزانه خود
هستند، طراحی شده است.