Sujapur এ মহিলা কলেজ গড়ার উদ্যোগ, জমি পরিদর্শনে সাবিনা ইয়াসমিন
Facebook মহিলা কলেজের জমি পরিদর্শনে বিধায়িকা সাবিনা ইয়াসমিন
সুজাপুরে আসছে মহিলা কলেজ! সম্ভাব্য জমি পরিদর্শনে বিধায়িকা সাবিনা ইয়াসমিন, আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে পঠনপাঠন।
সুজাপুর বিধানসভা এলাকায় প্রস্তাবিত মহিলা কলেজ নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার কালিয়াচক-১ ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভাগীরথী হাই স্কুল সংলগ্ন একটি সম্ভাব্য জমি পরিদর্শন করেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াচক-১ ব্লকের বিএল অ্যান্ড এলআরও, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীমা পারভীন-সহ প্রশাসনিক ও দলীয় প্রতিনিধিরা।
জমি পরিদর্শনের পর বিধায়িকা সুজাপুর নয়মৌজা হাই স্কুলও ঘুরে দেখেন এবং স্থানীয় শিক্ষা পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সাবিনা ইয়াসমিন জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে সুজাপুর বিধানসভা এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই প্রশাসনিক আধিকারিক ও ব্লক নেতৃত্বের সঙ্গে সম্ভাব্য জমি চিহ্নিত করার কাজ চলছে।
বিধায়িকার বক্তব্য, সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগীরথী নদীর তীরবর্তী একটি জায়গা কলেজ নির্মাণের জন্য প্রাথমিকভাবে উপযুক্ত বলে মনে হয়েছে। খুব শীঘ্রই ওই জমির প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। সরকারি অনুমোদন মিললে দ্রুত কলেজ নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
Kaliachak ট্রাফিক পুলিশ এর কড়া অভিযান! ফুটপাত দখলমুক্ত করতে জব্দ ঠেলাগাড়ি-গ্যাস সিলিন্ডার
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দূরে যেতে হয়। মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে স্থানীয় ছাত্রীরা অনেক বেশি সুযোগ-সুবিধা পাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শিক্ষাবর্ষ থেকেই কলেজে পঠনপাঠন শুরু করার আশা প্রকাশ করেন তিনি।
প্রস্তাবিত মহিলা কলেজ ঘিরে এলাকাবাসীর মধ্যেও ইতিমধ্যে উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে এই উদ্যোগ সুজাপুর ও পার্শ্ববর্তী এলাকার ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
Sujapur এ মহিলা কলেজ