Kaliachak ট্রাফিক পুলিশ এর কড়া অভিযান! ফুটপাত দখলমুক্ত করতে জব্দ ঠেলাগাড়ি-গ্যাস সিলিন্ডার
কালিয়াচকে জাতীয় সড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে ফের কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার কালিয়াচক ট্রাফিক পুলিশের উদ্যোগে কালিয়াচক চৌরঙ্গী এলাকায় একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল জাতীয় সড়কের ফুটপাত পুনরায় দখল করে ব্যবসা শুরু করা অস্থায়ী দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
জানা গিয়েছে, এর আগেও প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়কের ফুটপাত উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু কিছু অস্থায়ী ব্যবসায়ী পুনরায় ফুটপাত দখল করে দোকান বসানো শুরু করেন। বৃহস্পতিবারের অভিযানে ট্রাফিক পুলিশ বিভিন্ন দোকানের ঠেলাগাড়ি, গ্যাস সিলিন্ডার, টেবিল, চেয়ার, বেঞ্চ, ফলসহ একাধিক সামগ্রী জব্দ করে। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনওভাবেই জাতীয় সড়কের ফুটপাতে দোকান বসাতে দেওয়া হবে না।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণ জোনের ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং এবং কালিয়াচক ট্রাফিক ওসি রাজু দাস। পুলিশ আধিকারিকরা এলাকাবাসী, টোটো চালক ও মোটরবাইক চালকদের সঙ্গে কথা বলে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।
Prophet’s Day celebrated কালিয়াচকে সাড়ম্বরে পালিত হলো নবী দিবস
কালিয়াচক ট্রাফিক ওসি রাজু দাস জানান, বর্তমানে অনেক নাবালক জাতীয় সড়কে টোটো ও মোটরবাইক চালাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং সম্পূর্ণ আইনবিরুদ্ধ। এই প্রবণতা রুখতে পুলিশ কড়া নজরদারি চালাবে এবং কোনওভাবেই নাবালকদের জাতীয় সড়কে যানবাহন চালাতে দেওয়া হবে না।
পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের নিরাপদে যানবাহন চালানোর বিভিন্ন নিয়ম সম্পর্কেও অবহিত করা হয়। রাস্তার ট্রাফিক চিহ্নের অর্থ, কোথায় গাড়ি থামাতে হবে, কোথায় ধীরে চলতে হবে এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পুলিশ আধিকারিকরা সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেন।
ফেসবুক> ফুটপাত দখলমুক্ত রাখতে কালিয়াচকে ট্রাফিক পুলিশের অভিযান
kaliachak-ট্রাফিক-পুলিশ kaliachak-ট্রাফিক-পুলিশ
One thought on “Kaliachak ট্রাফিক পুলিশ এর কড়া অভিযান! ফুটপাত দখলমুক্ত করতে জব্দ ঠেলাগাড়ি-গ্যাস সিলিন্ডার”