International seminar on Teachers’ Day at Kaliachak College, আলোচনায় শিক্ষা-প্রযুক্তি ও ভারত গঠনে উদ্ভাবনের ভূমিকা
নিজস্ব প্রতিনিধি, কালিয়াচকঃ শিক্ষক দিবস উপলক্ষে মালদার কলিয়াচক কলেজে ‘Teach Innovate and Transform in Shaping India’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল। শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন এবং দেশের সামগ্রিক রূপান্তরে শিক্ষকদের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারটি অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমের সমন্বয়ে বা ব্লেন্ডেড মোডে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন কলিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আধুনিক ভারতের নির্মাণে প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেন। আলোচনায় প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের শিক্ষা-ভাবনা এবং তাঁর আদর্শের প্রসঙ্গ উঠে আসে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং ড. এ. পি. জে. আবদুল কালামের অবদান নিয়েও আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ ড. নাজিবর রহমান শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশে বলেন, শুধু ডিগ্রি অর্জন করাই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। প্রফুল্লচন্দ্র রায় ও এ. পি. জে. আবদুল কালামের মতো মনীষীদের বিজ্ঞানমনস্কতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার আদর্শ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ ভারতের উন্নয়ন ও রূপান্তরে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
আন্তর্জাতিক সেমিনারে সৌদি আরবের কিং ফয়সল ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর গওশাল আজম খান অনলাইন মাধ্যমে যোগ দেন। বক্তব্যে তিনি বিশ্বায়নের বর্তমান সময়ে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। ভারতের তরুণ প্রজন্মকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
কালিয়াচকে সাড়ম্বরে পালিত শিক্ষক দিবস
কলকাতার বিদ্যাসাগর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা দেবলীনা ঘোষের সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও রেল পরিষেবায় বিভ্রাটের কারণে তিনি ভার্চুয়াল মাধ্যমে সেমিনারে অংশ নেন। তাঁর বক্তব্যে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে প্রফুল্লচন্দ্র রায় ও এ. পি. জে. আবদুল কালামের অবদানের প্রসঙ্গ উঠে আসে। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির যথাযথ অন্তর্ভুক্তি ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।
Kaliachak কলেজ এর পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, বর্ণাঢ্য বাইক রযালি ও পদযাত্রা
সেমিনার পরিচালনায় ছিলেন কলিয়াচক কলেজের সমাজতত্ত্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মারিয়া নুরজুম লেপচা, ইংরেজি বিভাগের ড. সৌরভ পাল এবং গণিত বিভাগের ড. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মূল আলোচনা পর্বের পর একটি প্রযুক্তিগত অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে গবেষক ও শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ বিষয়ের গবেষণাপত্র উপস্থাপন করেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনার আদান-প্রদানের ক্ষেত্রে সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
international-seminar-on-teachers-day