121 teachers honored কালিয়াচক এ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে

121-teachers-honored-কালিয়াচকে

121 teachers honored কালিয়াচকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ১২১ শিক্ষককে সম্মাননা 

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচকঃ   121-teachers-honored-কালিয়াচকে , আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কালিয়াচকের সদ্ভব ভবনে আয়োজিত হল আদর্শ শিক্ষক সম্মাননা অনুষ্ঠান। মঙ্গলবার সুজাপুর বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কালিয়াচক-১ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রবীণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, কালিয়াচক থানার এএসআই কার্তিক তালুকদার, কালিয়াচক দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রাজ বাহাদুর শেখ এবং সিলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওয়াইএইচ মুস্তাফিজুর রহমান-সহ অন্যান্য বিশিষ্টজন।

অনুষ্ঠান ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নৃত্য, কবিতা পাঠ এবং বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষকদের সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরে তাঁদের সম্মান জানানো হয়।

বিধায়িকা সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষক সমাজকে সম্মান জানানো এবং শিক্ষার প্রসার ও উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাঁর কথায়, শিক্ষকরাই আগামী প্রজন্মকে গড়ে তোলেন এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি জানান, সুজাপুর বিধানসভা এলাকার মোট ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি ২১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকেও ‘আদর্শ শিক্ষক’ হিসেবে সম্মানিত করা হয়েছে। দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালিয়াচকে ১২১ শিক্ষককে সম্মাননা প্রদান করলেন বিধায়ক

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রসার শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী করা সম্ভব। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে।

International seminar on Teachers’ Day at কলিয়াচক কলেজ

আগামী দিনে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা, প্রয়োজন এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিষয়গুলি নিয়ে আরও আলোচনা ও উদ্যোগ নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সম্মাননা প্রদানকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, শিক্ষক দিবসের প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে শিক্ষকদের সামাজিক অবদানকে সামনে এনে তাঁদের উৎসাহিত করতেই এই ধরনের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

121-teachers-honored-কালিয়াচক 121-teachers-honored-কালিয়াচক 121-teachers-honored-কালিয়াচক 121-teachers-honored-কালিয়াচক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *