Trinamool party office was demolished কালিয়াচকে, রাজনৈতিক তরজা

trinamool-party-office-was-demolished

Trinamool party office was demolished কালিয়াচকে, শুরু রাজনৈতিক তরজা

 

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচকঃ জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ভেঙে দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। বুধবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের রাজনগর কাঁঠালবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, পুলিশ-প্রশাসনের উপস্থিতিতেই ওই নির্মাণটি সরিয়ে দেওয়া হয়। যদিও পার্টি অফিসটি কবে এবং কীভাবে নির্মাণ করা হয়েছিল, তা নিয়ে অভিযোগ ও পাল্টা দাবি সামনে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ওই তৃণমূলের কার্যালয়টি ছিল। কার্যালয়ের পিছনে জমি রয়েছে স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলামের। তাঁর অভিযোগ, তাঁর জমির একটি অংশ দখল করে পার্টি অফিসটি নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানান বলে দাবি করেছেন। এরপর বুধবার প্রশাসনের সহযোগিতায় নির্মাণটি ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

 

আমিনুল ইসলামের দাবি, বিধানসভা নির্বাচনের আগে এলাকার কয়েকজন তৃণমূল কর্মী তাঁর জমির অংশ দখল করে সেখানে পার্টি অফিস তৈরি করেছিলেন। তাঁর বক্তব্য, অভিযোগ জানানোর পর প্রশাসনিক পদক্ষেপে ওই নির্মাণ সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তাঁর জমি ফিরে পেয়েছেন বলে দাবি করছেন।

 

পার্টি অফিস নির্মাণের সঙ্গে তৎকালীন তৃণমূল বিধায়িকা সাবিনা ইয়াসমিন এবং অঞ্চল সভাপতি মাসিদুর রহমানের তত্ত্বাবধানের অভিযোগও তুলেছেন আমিনুল ইসলাম। তবে তাঁর এই অভিযোগ অস্বীকার করেছেন কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মাসিদুর রহমান।

 

মাসিদুর রহমানের দাবি, ওই পার্টি অফিস ২০০৬ সাল থেকেই সেখানে ছিল। তিনি বলেন, তিনি ২০২২ সালে অঞ্চল সভাপতি হন। ফলে তাঁর নেতৃত্বে বা তত্ত্বাবধানে ওই কার্যালয় জবরদখল করে তৈরি করার অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

জমি দখলের অভিযোগে কালিয়াচকে ভাঙা হল তৃণমূল পার্টি অফিস! 

সম্পূর্ণ ভিডিও 

 

সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিন জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমি যখন মোথাবাড়ির বিধায়ক হই তার আগে থেকেই ওই পার্টি অফিস ছিল। আর বর্তমানে আমার নামে যা অভিযোগ করা হয়েছে কেউ বিশ্বাস করবে না। কেননা আমি এইবার সুজাপুর বিধানসভায় ভোটে লড়েছি। আর ওই এলাকাটি হচ্ছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত। সেটা আমার এলাকায় না।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। একদিকে জমির অংশ জবরদখল করে নির্মাণের অভিযোগ, অন্যদিকে পার্টি অফিসের পুরনো অবস্থান নিয়ে তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি—দুই পক্ষের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

121 teachers honored কালিয়াচক এ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে 

 

তবে জমির প্রকৃত মালিকানা, নির্মাণটির বৈধতা এবং জবরদখলের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। জমির দলিল, সরকারি রেকর্ড এবং প্রশাসনিক নথি যাচাইয়ের পরই বিষয়টির প্রকৃত আইনি অবস্থান স্পষ্ট হবে।

trinamool-party-office-was-demolished

2 thoughts on “Trinamool party office was demolished কালিয়াচকে, রাজনৈতিক তরজা

  1. I simply could not go away your website before suggesting that I extremely loved the usual info a person provide for your guests? Is going to be back often in order to check out new posts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *