Administrative meeting in Kaliachak নবী দিবসের আগে, জুলুসে ডিজি-মাইক

administrative-meeting-in-kaliachak

Administrative meeting in Kaliachak নবী দিবসের আগে, জুলুসে ডিজি-মাইক ও রুট নিয়ে একাধিক নির্দেশ

কালিয়াচকঃ administrative-meeting-in-kaliachak নবী দিবসকে সামনে রেখে শনিবার কালিয়াচক থানায় অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে প্রতিবছর কালিয়াচকে বড় আকারে জুলুস ও জলসার আয়োজন হয়। হাজার হাজার মানুষের সমাগমের কথা মাথায় রেখে অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে এদিন প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াচক আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির সদস্যরা, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত, কালিয়াচক-১ ব্লক প্রশাসনের প্রতিনিধি, বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলুসে ডিজে ব্যবহার করা যাবে না। বড় গাড়ি নিয়েও জুলুসে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। মাইক ব্যবহার করা গেলেও শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক গ্রামের জুলুস কমিটিকে ২৪ আগস্টের মধ্যে কালিয়াচক থানায় লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনে জুলুসের সময়, নির্ধারিত রুট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।

জুলুসে ব্যবহৃত পতাকা বা নিশানের উচ্চতা ১২ ফুটের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ধাতব বা স্টিলের কাঠামো ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের কোষাধ্যক্ষ জিয়াউল হক জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জলসা চলবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জুলুস শেষ করে সাড়ে ১২টার মধ্যে প্রত্যেক গ্রামের জুলুসকে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কালিয়াচকে নবী দিবসের জুলুস ঘিরে প্রশাসনিক বৈঠক 

জরুরি পরিষেবার বিষয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অ্যাম্বুলেন্স বা অন্য কোনও জরুরি পরিষেবার গাড়ি জুলুসের পথে এলে দ্রুত রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে কালিয়াচক এলাকার নিকাশি ব্যবস্থা ও আবর্জনা পরিষ্কারের বিষয়টিও উঠে আসে। বিশিষ্ট সমাজসেবী এনারুল হক প্রশাসনের কাছে ড্রেন পরিষ্কার এবং জমে থাকা নোংরা-আবর্জনা অপসারণের দাবি জানান।

Malda ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি তুঙ্গে: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সেজে উঠছে জেলা

প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে সকলের কাছে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রেখে নবী দিবস পালনের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের আগে এই সমন্বয় বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে প্রশাসন।  –Administrative meeting in Kaliachak

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *