Two-day awareness camp in Malda বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এই শিবির
মালদা, ২১ আগস্টঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সরকারি সুযোগ-সুবিধা এবং সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্তির লক্ষ্যে মালদায় আয়োজিত হল দু’দিনের সচেতনতা শিবির। সমগ্র শিক্ষা মিশন, মালদার উদ্যোগে এবং NIEPID (RC), কলকাতার সহযোগিতায় বাঁশবাড়ি হাই স্কুলে এই নন-রেসিডেনশিয়াল শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের অভিভাবকদের বিভিন্ন সরকারি পরিষেবা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সহায়ক ব্যবস্থা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী কী সুযোগ রয়েছে, সে বিষয়েও আলোচনা করেন বিশেষজ্ঞরা।
২১ আগস্ট প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সন্দীপ রায়, CMOH ডা. সুদীপ্ত ভাদুড়ী, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মলয় মণ্ডল-সহ প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
শিবিরে NIEPID (RC), কলকাতার বিশেষজ্ঞদের উপস্থিতিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় সহায়তা, শিক্ষা ব্যবস্থায় তাঁদের অংশগ্রহণ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের স্বাভাবিক শিক্ষার পরিবেশে যুক্ত করার পাশাপাশি তাঁদের আত্মনির্ভরতা ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কালিয়াচকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ মহিলাদের।
আয়োজকদের বক্তব্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নের ক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, পরিবার ও সমাজের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সরকারি পরিষেবা ও অধিকার সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় উপযুক্ত সুবিধা থেকে পরিবারগুলি বঞ্চিত হতে পারে। সেই কারণে অভিভাবকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এই ধরনের সচেতনতা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে মুখর কালিয়াচক
শিবিরে শিশুদের শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে পরিবার, শিক্ষক এবং প্রশাসনের সমন্বিত ভূমিকার উপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আলাদা করে না দেখে সমাজের মূলস্রোতের সঙ্গে তাঁদের যুক্ত করার আহ্বান জানানো হয়।
দু’দিনের এই সচেতনতা শিবিরের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের মধ্যে সরকারি পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা আয়োজকদের।
Two-day awareness camp in Malda
দু’দিনের এই সচেতনতা শিবিরের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের মধ্যে সরকারি পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা আয়োজকদের।
The customer support is actually helpful which is rare these days. I had a small issue with my deposit and they sorted it in minutes. Give au8802com a go.
Had a really smooth experience signing up and starting to play. The promotions are quite generous for new players. Highly suggest krwin2888.
The local support is top notch and they actually answer your questions quickly. It makes the whole experience much better. Give phjljl72 a try.
Solid platform with a very user friendly layout. I appreciate how easy it is to manage my funds. idnaga169 is definitely my new go to site.
Great platform with a very responsive support team. I feel safe depositing my funds here. For me br0099bet is one of the best choices right now.