Malda ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি তুঙ্গে: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সেজে উঠছে জেলা
জুলফিকার আলি, মালদা: Malda ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি। পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মালদা জেলা জুড়ে ঈদে মিলাদুন্নবী পালনের প্রস্তুতি এখন তুঙ্গে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম-এর পবিত্র জন্ম দিবসকে ঘিরে জেলার প্রতিটি মুসলিম মহল্লায় উৎসবের আবহ তৈরি হয়েছে। আলোকসজ্জা, ব্যানার ও ইসলামিক পতাকায় সেজে উঠছে গ্রাম থেকে শহর।
জেলার সবচেয়ে বড় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াচকে। এ ছাড়া মোথাবাড়ি, মানিকচক, চাঁচল এবং ইংরেজবাজার সহ বিভিন্ন এলাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য মেনে এবারও গ্রাম্য এলাকায় মিলাদ মাহফিল, শিন্নি বিতরণ এবং হাসপাতালে ভর্তি থাকা দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কালিয়াচকে ঈদে মিলাদুন্নবী
তবে এবার জশনে জুলুস (শোভাযাত্রা) পালনের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন কড়াকড়িভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কালিয়াচক আঞ্জুমান আহলে সুন্নাত জামাতের কর্মকর্তা মোহাম্মদ মতিজুল হক জানান, “প্রশাসনের সমস্ত দিকনির্দেশনা ও নিয়ম মেনেই এবার ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রতিটি মসজিদে এলান (ঘোষণা) করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।”
১২ই রবিউল আউয়ালের বিশেষ তাৎপর্য।
ঈদে মিলাদুন্নবীর
ইসলামি ক্যালেন্ডারের তৃতীয় মাস রবিউল আউয়ালের এই ১২ তারিখটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু হাশিম শাখায় জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম। তাঁর পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এবং মাতা আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহা। জন্মের পূর্বেই পিতাকে হারিয়ে মহানবী সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম এ পৃথিবীতে এতিম হিসেবে আগমন করেছিলেন।
নবীজি সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয়। ফলে এই দিনটি মহানবীর আগমনের গভীরভাবে জড়িত।
পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, “আমি তোমাকে সারা জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।” আঁধারচ্ছন্ন সমাজে ন্যায়বিচার, সাম্য, দয়া, সততা ও একত্ববাদের আলো জ্বালিয়েছিলেন তিনি। তাঁর আদর্শ জীবন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই প্রকাশ পায় প্রকৃত নবীপ্রেম।
সারাবিশ্বের মতো মালদাতেও দিনটি স্মরণে সীরাত আলোচনা, দরুদ ও সালাম পাঠ, কুরআন তিলাওয়াত, দুস্থদের খাদ্য বিতরণ এবং জশনে জুলুসের মতো নানাবিধ ধার্মিক ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে।
Malda ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি