Kolkata Inner and Outer রিং রোডের পরিকল্পনা, শিল্পায়ন ও পরিকাঠামো নিয়ে বড় বার্তা
কলকাতাঃ Kolkata Inner and Outer রিং রোড তৈরির পরিকল্পনার কথা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্তমন্ত্রী ডঃ অজয় পোদ্দার। কলকাতায় আয়োজিত CII Realty East 2026 এবং Build Expo 2026-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সড়ক পরিকাঠামো, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী জানান, কলকাতায় রিং রোড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করা সম্ভব।
এদিন দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত সড়ক যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন পূর্তমন্ত্রী। তাঁর দাবি, এই ধরনের পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
শিল্পায়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে উৎপাদন, মানবসম্পদ এবং জমি—শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় একাধিক উপাদান রয়েছে। আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য শিল্প সংস্থাগুলিকে তাঁদের সমস্যাগুলি প্রশাসনের সামনে তুলে ধরার আহ্বান জানান। বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেন তিনি।
CII-এর প্রতিনিধিরাও টেকসই নগরায়ন, শক্তি সাশ্রয়, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। রিয়েল এস্টেট শিল্পের সঙ্গে যুক্ত বক্তারা কলকাতার পাশাপাশি শিলিগুড়ি ও মালদায় আবাসন ও নির্মাণক্ষেত্রে সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
Kaliachak a আবাস যোজনার ঘরের টাকা চাওয়ার অভিযোগ
বক্তাদের বক্তব্যে উঠে আসে নির্মাণ শিল্পের কর্মসংস্থান তৈরির ভূমিকা এবং সরকারের সঙ্গে ডেভেলপার, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রয়োজনীয়তা। একইসঙ্গে সাধারণ মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী ও টেকসই আবাসন তৈরির উপরও গুরুত্ব দেওয়া হয়।
অন্নপূর্ণার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোড (ভিডিও)
তিন দিনের এই সম্মেলন ও প্রদর্শনীতে ১০০-র বেশি স্টলে এক হাজারেরও বেশি পণ্য ও পরিষেবা প্রদর্শিত হচ্ছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। কলকাতায় রিং রোডের পরিকল্পনা এবং রাজ্যজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের এই বার্তা আগামী দিনের পরিকাঠামো উন্নয়নে কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর।
Best app experience I’ve had in a while. Everything is organized and the graphics are top notch. If you are looking for a reliable app, try 77pinasapp.
of course like your website but you have to test the spelling on several of your posts. Several of them are rife with spelling problems and I in finding it very bothersome to inform the reality nevertheless I’ll definitely come back again.