Kaliachak ৬ মাস জলের নিচে রাস্তা

Kaliachak ৬ মাস জলের নিচে রাস্তা

Kaliachak ৬ মাস জলের নিচে রাস্তা, পড়াশোনায় বাধা খুদেদের! কালিয়াচকের উত্তর দারিয়াপুরে দুর্ভোগ চরমে 

 

মালদার কালিয়াচক-১ ব্লকের উত্তর দারিয়াপুর ও খালতিপুর গ্রামের সংযোগকারী প্রায় ৬০০ মিটার রাস্তা বছরের পর বছর ধরে জলমগ্ন থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বছরের ছয় থেকে আট মাস পর্যন্ত রাস্তাটির বড় অংশ হাঁটুজলের নিচে থাকে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি চরম সমস্যায় পড়তে হয় স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদের।

এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করে দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার বহু পড়ুয়া। জল-কাদা পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে গিয়ে অনেক সময় জুতো হাতে নিয়ে, পোশাক গুটিয়ে হাঁটতে হয় তাদের। সামান্য অসাবধান হলেই কাদা ও নোংরা জলে ভিজে যায় বই-খাতা ও পোশাক। ফলে পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের যাতায়াতও পড়ুয়াদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন, দাবি ও আন্দোলন করা হলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে তাঁদের অভিযোগ।

গ্রামের বাসিন্দারা জানান, বছরের দীর্ঘ সময় রাস্তা জলের নিচে থাকে। তাদের দাবি, বহুবার সমস্যার কথা জানানো হলেও এখনও কাজ শুরু হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, স্থানীয় সুজাপুর বিধায়ক সাবিনা ইয়াসমিনের দাবি, সমস্যাটি তাঁর নজরে রয়েছে। উত্তর দারিয়াপুরে তাফাজুলের বাড়ি থেকে মজির শেখের বাড়ি পর্যন্ত প্রায় ৬০০ মিটার রাস্তা সংস্কারের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Kaliachak ৬ মাস জলের নিচে রাস্তা Facebook 

বিধায়কের আশ্বাসে কিছুটা আশার আলো দেখছেন গ্রামবাসীরা। তবে তাঁদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হোক। বিশেষ করে পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন উত্তর দারিয়াপুর ও খালতিপুরের বাসিন্দারা।

108 th উরস-এ-আলা হজরত ঘিরে বিশ্বজুড়ে বার্তা 

 

Kaliachak ৬ মাস জলের নিচে রাস্তা 3 4

6 thoughts on “Kaliachak ৬ মাস জলের নিচে রাস্তা

  1. [6982]ck33 Official Login | বিকাশ দিয়ে খেলুন অনলাইন ক্যাসিনো বোনাস,ck33 অ্যাপ ডাউনলোড করে আজই শুরু করুন। বিকাশ দিয়ে সহজে গেম খেলা এবং স্লট গেম খেলার নিয়ম জানুন। আকর্ষণীয় বোনাস পেতে এখনই জয়েন করুন। visit: ck33

  2. [4210]vs786 Official Login | অ্যাপ ডাউনলোড এবং সেরা ক্যাসিনো বোনাস,vs786-এ লগইন করে সেরা অনলাইন ক্যাসিনো বোনাস উপভোগ করুন। বিকাশ পেমেন্ট গেটওয়ে এবং সহজ স্লট গেম নিয়মে আজই জয়েন করুন। visit: vs786

  3. I switched over a month ago and the live dealer tables feel incredibly realistic. Betting options are flexible and I can play at my own pace without any pressure. The weekly cashback offers have been a nice bonus on my balance. kunbetvina

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *