One person arrested in Kaliachak with brown sugar. যার মূল্য প্রায় ৬ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, কালিয়াচকঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় আঞ্জুল শেখ (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি কালিয়াচক থানার মজোমপুরের দক্ষিণ রায়পুর এলাকায়।
পুলিশ সূত্রে জানাজায়, গোপন সূত্রে ওই ব্যক্তির বাড়িতে মাদক মজুত থাকার খবর পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বাড়ি থেকে ৫ কেজি ৯১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। এরপর আঞ্জুল শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের, অর্থাৎ এনডিপিএস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায়, কীভাবে তা ওই ব্যক্তির কাছে পৌঁছেছিল এবং কোথাও পাচারের পরিকল্পনা ছিল কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
তদন্তের পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আদালতের পরবর্তী নির্দেশের ভিত্তিতেই হেফাজত ও তদন্তের পরবর্তী ধাপ নির্ধারিত হবে।
প্রায় ৬ কোটি টাকার ব্রাউন সুগার সহ মজোমপুর থেকে একজনক গ্রেপ্তার
এদিকে, কালিয়াচক, বৈষ্ণবনগর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে মাদক পাচার-সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ রুখতে নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ।
স্থানীয়দের একাংশের বক্তব্য, কালিয়াচক থানার অধীন গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা হলে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি ও প্রশাসনিক তৎপরতা আরও বাড়তে পারে। পৃথক থানা হলে অপরাধ দমন এবং দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলেও তাঁদের মত।
Trinamool party office was demolished কালিয়াচকে, রাজনৈতিক তরজা
পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিয়মিত নজরদারি, আন্তঃজেলা পুলিশি সমন্বয় এবং মাদক পাচারের সম্ভাব্য রুটগুলিতে নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে স্থানীয় মহলে।
তবে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য-সহ মামলার অন্যান্য তথ্য পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে সামনে এসেছে। মামলার তদন্ত এবং আদালতের পরবর্তী প্রক্রিয়ার পরই ঘটনার সম্পূর্ণ চিত্র স্পষ্ট হবে। ধৃত ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তাঁকে অভিযুক্ত হিসেবেই গণ্য করা হবে।
One person arrested in Kaliachak with brown sugar