পাটের দামে ধস, সংকটে কালিয়াচকের কৃষক-শ্রমিক; ন্যায্য মূল্যের দাবিতে সরকারের হস্তক্ষেপের আর্জি
পাটের দামে ধস সম্পূর্ণ ভিডিও
পাটের-দামে-ধস-সংকটে ; মালদার কালিয়াচকে চলতি মরশুমে পাটের বাজারদর কমে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন কৃষক ও এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা। উৎপাদন খরচ ক্রমশ বাড়লেও বাজারে মিলছে না ন্যায্য দাম। ফলে লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই উৎপাদন ব্যয়ও উঠে আসছে না বলে অভিযোগ চাষিদের। অন্যদিকে, পাটের দাম কম থাকায় শ্রমিকদের মজুরিতেও পড়েছে তার সরাসরি প্রভাব।
জানা গিয়েছে, কালিয়াচক-১, ২ ও ৩ ব্লক মিলিয়ে প্রায় তিন হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়। গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ এলাকার হাজার হাজার কৃষকের জীবিকার অন্যতম ভরসা এই ফসল। কৃষকদের দাবি, বর্তমানে প্রতি কুইন্টাল পাট ৬ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অথচ বীজ, সার, কীটনাশক, সেচ, পরিবহণ ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। ফলে বর্তমান বাজারদরে পাট বিক্রি করে লোকসানের মুখে পড়ছেন তাঁরা।
কৃষকদের আরও অভিযোগ, কম দামে পাট কিনে কিছু আড়তদার তা মজুত রেখে পরে বেশি দামে বিক্রি করছেন। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও প্রকৃত উৎপাদকরা বঞ্চিত হচ্ছেন বলে তাঁদের দাবি। পাশাপাশি শ্রমিকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই নগদ পারিশ্রমিকের বদলে তাঁদের পাটের খড়ি দেওয়া হচ্ছে। সেই খড়ি বিক্রি করে দিনে প্রায় ২০০ টাকার মতো আয় হচ্ছে, যা দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন।
Kaliachak এ পুলিশের সাইকেল রযালি, উদ্বোধন হল নতুন সাব ট্রাফিক গার্ড!
একসময় পাটের মরশুমে নিয়মিত কাজ ও ভালো আয়ের সুযোগ থাকলেও এবার সেই পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শ্রমিকরা। ফলে কৃষক ও শ্রমিক—উভয়েই আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে চাষিদের দাবি, সরকার ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে পাট কেনার ব্যবস্থা করুক এবং বাজারদর স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। তাঁদের আশা, দ্রুত উদ্যোগ নেওয়া হলে এই সংকট থেকে কিছুটা হলেও রেহাই মিলবে এবং পাটচাষে নতুন করে উৎসাহ ফিরে আসবে।
পাটের-দামে-ধস-সংকটে
Quick and secure access every time. I appreciate the stability of this portal. For the fastest entry go with bosku777login.
The app is incredibly smooth and the graphics are stunning. It makes the betting experience so much more immersive. Love 3366betapp.
I’ve been looking for a reliable place to play and this one really delivers. The interface is super smooth and the payouts are fast. Check it out at lucky97login505
Really impressed with the rewards here. I had a great run yesterday and the payout process was surprisingly fast. Big thanks to brown777
I was skeptical at first but this place is legit. Smooth transactions and a great variety of options to choose from. pk1777xs
Alright, alright, alright! King33casino, huh? I’ve dabbled there a bit. The layout is pretty clean and easy to navigate. They have a decent selection of games, and I managed to snag a small win last week. Worth a look if you’re in the market! Check out king33casino yourself!