With lakhs of people in Kaliachak পালিত হল ঈদ মিলাদুন্নবী, জুলুসে শান্তি-সম্প্রীতির বার্তা।
কালিয়াচকঃ with-lakhs-of-people ধর্মীয় ভাবগাম্ভীর্য, জুলুস, জলসা ও প্রার্থনার মধ্য দিয়ে বুধবার মালদহের কালিয়াচকে পালিত হল ঈদ মিলাদুন্নবী। আয়োজকদের দাবি, কালিয়াচক ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ এদিনের কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে জুলুস নিয়ে মানুষ কালিয়াচক চৌরঙ্গী মোড়ে এসে সমবেত হন। বিপুল জনসমাগমকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গ্রামে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সিরনি, তাবারুক, দোয়া ও ফাতেহার আয়োজন শুরু হয়। রাতভর রান্নার পর বুধবার ভোরে দোয়া ও ফাতেহা সম্পন্ন করে বিভিন্ন এলাকার জুলুস রওনা দেয় কালিয়াচক চৌরঙ্গীর উদ্দেশে। জুলুসে অংশগ্রহণকারীদের মুখে শোনা যায় ধর্মীয় স্লোগান। ‘মারহাবা ইয়া মুস্তফা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কালিয়াচকের বিভিন্ন এলাকা।
এদিন উত্তর দারিয়াপুরের দিক থেকে মালদা-কালিয়াচক রোড ধরে আসা জুলুসগুলির মধ্যে অন্যতম বড় জমায়েত হয় বলে জানা যায়। পাশাপাশি মোথাবাড়ি-কালিয়াচক রাজ্য সড়ক, ফারাক্কা-কালিয়াচক রোড এবং আলিপুর-চাঁদপুরের দিক থেকেও একাধিক জুলুস এসে চৌরঙ্গী মোড়ে পৌঁছয়। বিভিন্ন কমিটির পক্ষ থেকে ফুল ও ফল দিয়ে সুসজ্জিত গাড়িও জুলুসে অংশ নেয়।
প্রতি বছরের মতো এ বছরও আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় জলসার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ইসলামিক বক্তা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। বক্তাদের বক্তব্যে শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সমাজকল্যাণের বার্তা উঠে আসে। বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিপুল সংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন কমিটির পক্ষ থেকে পথচলতি মানুষ ও জুলুসে অংশগ্রহণকারীদের জন্য শরবত, পায়েস, খিচুড়ি, বিরিয়ানি ও পোলাও বিতরণের ব্যবস্থা করা হয়। ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
এদিকে, বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে কালিয়াচক থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়। জুলুস ও জলসা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেদিকেও নজর রাখা হয় প্রশাসনের তরফে।
কালিয়াচকে উদযাপিত হলো ঈদ মিলাদুন্নবী
শুধু কালিয়াচক নয়, একই দিনে মালদহ শহরেও ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন মুসলিম কমিটির উদ্যোগে সকাল প্রায় ৯টা নাগাদ ফোয়ারা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তা। হাতে ধর্মীয় পতাকা নিয়ে এবং শান্তি ও সম্প্রীতির বার্তা সামনে রেখে বহু মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।
Administrative meeting in Kaliachak নবী দিবসের আগে, জুলুসে ডিজি-মাইক
আয়োজকদের বক্তব্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে তাঁর দেখানো শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মালদহ শহর ও কালিয়াচক—দুই এলাকাতেই ধর্মীয় আবহের পাশাপাশি সম্প্রীতির বার্তাই বিশেষভাবে উঠে আসে।
শেষে বিশ্বশান্তি, মানবকল্যাণ, সম্প্রীতি ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মধ্য দিয়েই কালিয়াচকের দিনের মূল ধর্মীয় কর্মসূচির সমাপ্তি ঘটে।
Just wanted to say I appreciated this post.
Finally found a platform that actually feels lucky. The bonuses are generous and the customer support is surprisingly quick. Give pklucky81 a try.
I like the valuable info you provide in your articles. I will bookmark your weblog and check again here frequently. I am quite sure I’ll learn many new stuff right here! Best of luck for the next!