A special cultural evening of ‘রসিক বাঙালি’ মালদায়

a-special-cultural-evening-of-মালদা

A special cultural evening of ‘রসিক বাঙালি’ মালদায় সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার বার্তা  

 

বাংলার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার বার্তা নিয়ে মালদা টাউন হলে অনুষ্ঠিত হল ‘রসিক বাঙালি’র বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

তনয় কুমার মিশ্র, মালদা, ২৮ আগস্ট: বাংলার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার বার্তা নিয়ে মালদা টাউন হলে অনুষ্ঠিত হল ‘রসিক বাঙালি’র বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

রাখি বন্ধন, বাঙালি জলখাবার, গান, নাচ, আড্ডা ওআনন্দ-উৎসবের মধ্য দিয়ে জমে উঠল এই মিলনমেলা।

 

‘রসিক বাঙালি’ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিপিন বিহারী ঘোষ টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতিতে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে মালদা শহরের বিশিষ্ট দুই ব্যক্তিত্ব নারায়ণী ব্যানার্জি এবং অনিল সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠান সভাপতি আর্য বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা ভারতবর্ষের মানচিত্র থেকে বাঙালি সংস্কৃতি ক্রমশ বিলুপ্ত হতে চলেছে। সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই ‘রসিক বাঙালি’ সংগঠন তৈরি করা হয়েছে।” তাঁর দাবি, গত দু’বছর ধরে ‘রসিক বাঙালি’ রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে বঙ্গসংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরার কাজ করে চলেছে।

 

আয়োজকদের বক্তব্য, বাঙালির সংস্কৃতি শুধু উৎসব বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়—এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভাষা, খাবার, গান, নৃত্য, আড্ডা, পারস্পরিক সম্প্রীতি এবং আত্মীয়তার এক গভীর বন্ধন। সেই সাংস্কৃতিক আত্মীয়তার সূত্রেই মানুষকে একসূত্রে বাঁধার লক্ষ্যেই এই আয়োজন।

অনুষ্ঠানে ছিল রাখি বন্ধনের বিশেষ আবহ। পাশাপাশি বাঙালি জলখাবারের স্বাদ, প্রাণখোলা আড্ডা, গান ও নাচে সন্ধ্যা হয়ে ওঠে আরও আনন্দময়। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে বহু মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

With lakhs of people in Kaliachak পালিত হল ঈদ মিলাদুন্নবী 

আয়োজকদের কথায়, “একটু আড্ডা, একটু রাখি বন্ধন, একটু বাঙালি জলখাবার—আর তার সঙ্গে দেদার মজা, গান ও নাচ; সব মিলিয়ে বাঙালিয়ানার উৎসব।”
বাংলার সংস্কৃতির প্রতি ভালোবাসা ও নিজেদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসে একটাই বার্তা—বাঙালিয়ানা বেঁচে থাকুক, বাঙালির সংস্কৃতি এগিয়ে চলুক।

মালদায় খাদ্য সুরক্ষায় জেলাশাসকের অভিযান

a-special-cultural-evening-of-মালদা a-special-cultural-evening-of-মালদা

One thought on “A special cultural evening of ‘রসিক বাঙালি’ মালদায়

  1. I’m now not positive the place you’re getting your information, but great topic. I needs to spend a while finding out more or understanding more. Thanks for wonderful info I was in search of this information for my mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *