Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা, জাতীয় পতাকায় দেশাত্মবোধের বার্তা
স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কালিয়াচকে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। কালিয়াচক রাধাগোবিন্দ মন্দির থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলের মাধ্যমে স্বাধীনতা দিবসের আবহ তৈরি করেন দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা
অন্যদিকে, কালিয়াচক মণ্ডল সভাপতি কমল কৃষ্ণ দাস জানান, তিরঙ্গা যাত্রা শেষ হওয়ার পর কালিয়াচকের বিভিন্ন দোকানে টোটোর মাধ্যমে জাতীয় পতাকা বিতরণ করা হয়। পাশাপাশি দোকানগুলিতে জাতীয় পতাকা লাগানো হয়। স্বাধীনতা দিবসের মর্যাদা এবং জাতীয় পতাকার সম্মান বজায় রাখার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।Kaliachak কলেজ এর পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, বর্ণাঢ্য বাইক রযালি ও পদযাত্রা
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবেই কালিয়াচকে এই যাত্রার আয়োজন। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিনের তিরঙ্গা যাত্রায় বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ কর্মসূচির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।