Kaliachak কলেজ এর পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, বর্ণাঢ্য বাইক র‍যালি ও পদযাত্রা

Kaliachak কলেজ

Kaliachak কলেজ এর পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, বর্ণাঢ্য বাইক র‍যালি ও পদযাত্রা

 

কালিয়াচকঃ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি নির্দেশিকা মেনে দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলতে থাকা এই বিশেষ কর্মসূচিকে এবার উৎসর্গ করা হয়েছে ‘বন্দে মাতরম’ গানের প্রতি। সেই ধারা বজায় রেখে গত ১০ আগস্ট থেকে মালদার কালিয়াচক কলেজের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের সমস্ত গভর্নমেন্ট এডেড কলেজের মধ্যে কালিয়াচক কলেজই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (NAAC) দ্বারা ‘এ’ (A) গ্রেড প্রাপ্ত। আজ, বৃহস্পতিবার সেই মর্যাদাপূর্ণ কলেজের উদযাপনের অংশ হিসেবে এক বর্ণাঢ্য পদযাত্রা, বাইক র‍যালি ও পতাকা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।কলেজের এনসিসি (NCC) এবং এনএসএস (NSS) ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা এবং জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সজাগতা বৃদ্ধি করা। আজ সকালে কালিয়াচক কলেজ প্রাঙ্গণ থেকে একটি সুবিশাল পদব্রজে মিছিল বের হয়। মিছিলটি কালিয়াচক সুলতানগঞ্জ মোড় পর্যন্ত পরিক্রমা করে।

Kaliachak কলেজ ভিডিও

পথচলতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে এদিন কলেজের পক্ষ থেকে জাতীয় পতাকা বিতরণ করা হয়। এই গৌরবময় কর্মসূচিতে কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিশাল ও সুসজ্জিত বাইক র‍যালি। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই আকর্ষণীয় বাইক র‍যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান এবং কালিয়াচক থানার আইসি (IC) মিস্টার লিটন রক্ষিত। র‍যালিটি কালিয়াচক চৌরঙ্গী মোড় পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

হাইকোর্টের নির্দেশের পরও জাতীয় সড়কে টোটোর দাপট

জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে যুব সমাজের এই উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।কালিয়াচক কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ তারিখ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক কর্মসূচি আগামী ১৭ আগস্ট শেষ হবে। উদযাপনের সর্বশেষ দিনে কলেজের পক্ষ থেকে একটি ‘অ্যাডাপ্টেড ভিলেজ’ বা দত্তক নেওয়া গ্রামে বিশেষ সামাজিক ও সচেতনতামূলক অনুষ্ঠান করা হবে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের এই প্রথম সারির এ-গ্রেড প্রাপ্ত কলেজ ও স্থানীয় প্রশাসনের এই যৌথ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

 

Kaliachak কলেজ

One thought on “Kaliachak কলেজ এর পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, বর্ণাঢ্য বাইক র‍যালি ও পদযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *