নওদায় কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের দাবিতে অধীরের অবস্থান-বিক্ষোভ

নওদায় কংগ্রেসের পার্টি অফিস

নওদায় কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের দাবিতে অধীরের অবস্থান-বিক্ষোভ 

 

মুর্শিদাবাদের নওদার আমতলায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে পথে নামলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর নেতৃত্বে আমতলা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

 

কংগ্রেসের অভিযোগ, একসময় দলের কর্মী-সমর্থকদের উদ্যোগ ও অর্থে তৈরি করা হয়েছিল ওই দলীয় কার্যালয়। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সেটি তাঁদের হাতছাড়া হয়। কংগ্রেসের দাবি, বর্তমান তৃণমূল সাংসদ আবু তাহের খান কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই ওই কার্যালয় দখল করা হয়। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের বক্তব্য জানা যায়নি।

 

সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া বা দখল হয়ে যাওয়া দলীয় সম্পত্তি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবেই নওদার আমতলায় এই অবস্থান-বিক্ষোভ বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের দাবি Fullvideo 

অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, দলীয় কার্যালয়টি পুনরুদ্ধারের বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা ও বৈঠক হয়েছে। কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। তাঁর বক্তব্য, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়ায় এবার সরাসরি আন্দোলনের পথে নামতে হয়েছে।

অবস্থান-বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিনের পুরনো দলীয় কার্যালয় তাঁদের হাতে ফিরিয়ে দিতে হবে। এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়।

হাইকোর্টের নির্দেশের পরও জাতীয় সড়কে টোটোর দাপট 

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব দলীয় কার্যালয় বা সম্পত্তি রাজনৈতিক পরিবর্তনের সময় হাতছাড়া হয়েছে, সেগুলি আইনসম্মতভাবে পুনরুদ্ধারের প্রক্রিয়া চালানো হবে। আমতলার দলীয় কার্যালয়ও সেই উদ্যোগের আওতায় রয়েছে। এবার প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।

নওদায় কংগ্রেসের পার্টি অফিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *