স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে মুখর কালিয়াচক, উন্নয়নের একাধিক আশ্বাস বিধায়কের
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। তারই সঙ্গে মালদার কালিয়াচকেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালন করা হয়।
২
কালিয়াচক রেজিস্ট্রি অফিসের গলিতে কালিয়াচকের সাংবাদিকদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ
এদিন কালিয়াচক প্রশাসনের উদ্যোগে কালিয়াচক থানা, কালিয়াচক ট্রাফিক পুলিশ, কালিয়াচক-১ ব্লক অফিস এবং সিলামপুর গ্রামীণ হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সুরে এদিন সকাল থেকেই মুখর হয়ে ওঠে কালিয়াচকের বিভিন্ন এলাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে দেশাত্মবোধক নানা কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা, জাতীয় পতাকায় দেশাত্মবোধের বার্তা
সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকার। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি কালিয়াচকের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও বক্তব্য রাখেন তিনি।
রাজু কর্মকার জানান, কালিয়াচকের নজরুল ভবনের বর্তমান অবস্থা জীর্ণ হয়ে পড়েছে। ভবনটির আধুনিকীকরণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই নজরুল ভবনের আধুনিকীকরণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
কালিয়াচক সাংবাদিকদের স্বাধীনতা দিবস উদযাপন
এছাড়াও কালিয়াচক দমকল কেন্দ্রের কাজ কোনও কারণে আটকে রয়েছে বলে জানান বিধায়ক। তাঁর দাবি, আগামী ছয় মাসের মধ্যে দমকল কেন্দ্রের কাজও শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই কালিয়াচকের উন্নয়নের জন্য মানুষের পাশে থাকার বার্তা দেন রাজু কর্মকার। তিনি বলেন, “কালিয়াচকের উন্নয়নের জন্য আমি কালিয়াচকের মানুষের পাশে আছি।”
স্বাধীনতা দিবসের উদযাপনের পাশাপাশি উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি সামনে আসায় এদিনের অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়। এখন বিধায়কের দেওয়া আশ্বাস অনুযায়ী নজরুল ভবনের আধুনিকীকরণ এবং দমকল কেন্দ্রের কাজ কত দ্রুত শুরু হয়, সেদিকেই নজর এলাকাবাসীর।
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই কালিয়াচকের উন্নয়নের জন্য মানুষের পাশে থাকার বার্তা দেন রাজু কর্মকার
স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন