Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা, জাতীয় পতাকায় দেশাত্মবোধের বার্তা

Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা

Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা, জাতীয় পতাকায় দেশাত্মবোধের বার্তা 

  স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কালিয়াচকে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। কালিয়াচক রাধাগোবিন্দ মন্দির থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলের মাধ্যমে স্বাধীনতা দিবসের আবহ তৈরি করেন দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হওয়া এই যাত্রা কালিয়াচক চৌরঙ্গী হয়ে সুলতানগঞ্জ মোড় পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফের কালিয়াচক চৌরঙ্গীর পথে মিছিলটি এগিয়ে কালিয়াচক টাউন লাইব্রেরি প্রাঙ্গণে এসে শেষ হয়। যাত্রাপথে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় জাতীয় পতাকা। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতেই এই কর্মসূচি বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রায় বিজেপির ব্লক ও জেলা নেতৃত্বের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন তাঁরা। স্বাধীনতা দিবসের আগে এই কর্মসূচিকে ঘিরে কালিয়াচকে উৎসবের পরিবেশ তৈরি হয়। মালদা জেলা বিজেপির সদস্য নন্দন কুমার ঘোষ বলেন, দেশের প্রতি শ্রদ্ধা এবং ভারতীয় জাতীয় পতাকার মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা 

অন্যদিকে, কালিয়াচক মণ্ডল সভাপতি কমল কৃষ্ণ দাস জানান, তিরঙ্গা যাত্রা শেষ হওয়ার পর কালিয়াচকের বিভিন্ন দোকানে টোটোর মাধ্যমে জাতীয় পতাকা বিতরণ করা হয়। পাশাপাশি দোকানগুলিতে জাতীয় পতাকা লাগানো হয়। স্বাধীনতা দিবসের মর্যাদা এবং জাতীয় পতাকার সম্মান বজায় রাখার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Kaliachak কলেজ এর পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, বর্ণাঢ্য বাইক র‍যালি ও পদযাত্রা

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবেই কালিয়াচকে এই যাত্রার আয়োজন। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিনের তিরঙ্গা যাত্রায় বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ কর্মসূচির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

Kaliachak BJP ‘হর ঘর তিরঙ্গা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *